NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার জ্বালানি নিরাপত্তায় কার্যকর অবদান রাখবে


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:৫৮ এএম

>
দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার জ্বালানি নিরাপত্তায় কার্যকর অবদান রাখবে

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, জ্বালানির দক্ষ, সাশ্রয়ী ব্যবহার ও বহুমুখীকরণ জ্বালানি নিরাপত্তায় কার্যকর অবদান রাখবে।  

মঙ্গলবার (৯ আগস্ট) জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করলেও আমাদেরকে দমাতে পারেনি। এই বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানি তেল, গ্যাস ও এলপিজির সরবরাহ নির্বিঘ্ন করা হয়েছে। সবার উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, আমরা যেকোনো সংকটকেই মোকাবিলা করতে পারব। খুব দ্রুতই এই সংকট কেটে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। 

ভার্চুয়াল সেমিনারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম ওয়াসিকা আয়শা খান। 

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভূঁইয়া। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোল্লা আমজাদ হোসেন।