NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ নিয়ে ডাকটিকিট, অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ১১:২২ এএম

অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ নিয়ে ডাকটিকিট, অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই ডাকটিকিট অবমুক্ত করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস. এম. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। 

ডাকটিকিটের থিম হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে।

নারীদের ভূমিকা জুলাই গণ-অভ্যুত্থানকে ত্বরান্বিত করতে যে ভূমিকা রেখেছে তা তুলে ধরা হয়েছে ডাক টিকেটটিতে। 

 

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ফ্যাসিবাদ মুক্ত করতে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তার পাশাপাশি আন্দোলনকালীন চিত্রকর্ম, কার্টুন, গ্রাফিতি এবং প্রতিবাদী গান আন্দোলনকারীদের মধ্যে সাহস ও উদ্দীপনা যুগিয়েছে। মাত্র তিন সপ্তাহের মধ্যে শত শত রাজনৈতিক কার্টুন ও চিত্রকর্ম সৃষ্টি হয়েছিল, যা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য মাধ্যম হয়ে ওঠে।