NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

হামজাকে নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দল ঘোষণা


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:১৮ পিএম

হামজাকে নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দল ঘোষণা

ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন। শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে ৩৮ সদস্যের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই তালিকায় আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ক্লাব না পাওয়া ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়াও।

জামাল ভূঁইয়া মধ্যবর্তী দলবদলে ব্রাদার্স ইউনিয়নে নাম লিখিয়েছেন। অর্ধেক মৌসুমে কোনো ম্যাচ না খেলা জামালকে রেখেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ৩৮ ফুটবলারের মধ্যে সর্বাধিক ১৪ ফুটবলার বসুন্ধরা কিংসের। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

 

৮ ফুটবলার ডাকা হয়েছে আবাহনী থেকে। ৬ ফুটবলার আছেন মোহামেডানের। ৩৮ ফুটবলারের মধ্যে গোলরক্ষক ৫ জন। তার মধ্যে মোহামেডানের দুই গোলরক্ষক সুজন হোসেন ও সাকিব আল হাসান জায়গা পেয়েছেন। দুইজন বসুন্ধরা কিংসের আনিসুর রহমান জিকো ও মেহেদি হাসান শ্রাবণ।