NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? মার্টিনেলির হ্যাটট্রিকে আল-হিলালের জয়, অন্য ম্যাচে পয়েন্ট হারালেন রোনালদোরা শান্ত গল্পেই ১০০ কোটির পথে ইমতিয়াজ আলীর ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের
Logo
logo

শেষ ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিতে চায় বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১০ পিএম

>
শেষ ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিতে চায় বাংলাদেশ

পরিসংখ্যান, শক্তিমত্তা বা মাঠের পারফরম্যান্স- সব দিক দিয়ে এগিয়ে থেকেই জিম্বাবুয়ে সফরে যায় বাংলাদেশ দল। তবে এবারের লড়াই কাগজ-কলমের হিসাবে সীমাবদ্ধ থাকেনি। টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজটিও জিতে নিয়েছে স্বাগতিকরা। বুধবার পঞ্চাশ ওভারের সিরিজের শেষ ম্যাচে ধবলধোলাই এড়ানোর লক্ষ্য টাইগারদের। এই ম্যাচটি জিতে তলানিতে নামা আত্মবিশ্বাস বাড়াতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) হারারেতে দলীয় অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সংবাদমাধ্যমকে বলছিলেন, ‘কঠিন শিক্ষা পাওয়ার পর যেমন হয়, দলের অবস্থা তেমনই। আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছি, কিছু বাজে সিদ্ধান্ত। আজ সকালে আমরা এ নিয়ে কথা বলেছি। আমরা এই দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নিয়ে কথা বলেছি। সিরিজ হেরেছি কিন্তু আত্মবিশ্বাস নেওয়ার জন্য জিততে হবে।’

 

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে, জিম্বাবুয়ে আছে ১৫ নম্বরে। সঙ্গে টানা ৫টি ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি টাইগারদের। সে সব কাজে আসেনি। জিম্বাবুয়ে দল হিসেবে দেখিয়েছে তাদের সামর্থ্য। ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন সিকান্দার রাজা।

প্রতিপক্ষকে প্রশংসার বন্যায় ভাসিয়ে ডোনাল্ড বলেন, ‘জিম্বাবুয়ে খুব ভালো খেলেছে। রাজা অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। চাকাভা দেখিয়েছে তার সামর্থ্য। ওরা আমাদের চাপে ফেলেছে। আমাদের কাছে এর কোনো উত্তর ছিল না। এটা ড্রেসিংরুমে বসে দেখা কঠিন। কারণ, আপনি কিছু করতে পারবেন না। সিদ্ধান্ত নেওয়াটা ক্রিকেটারদের কাজ।’