NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

চ্যাম্পিয়ন বরিশালের সবাই পাচ্ছেন আইফোন-১৬


খবর   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৫, ০১:৪৭ এএম

চ্যাম্পিয়ন বরিশালের সবাই পাচ্ছেন আইফোন-১৬

বিপিএলে সময় এখন ফরচুন বরিশালের। তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয়নি বরিশাল। বিপিএল ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুই শিরোপা জেতায় বরিশাল ফ্র্যাঞ্চাইজি যারপরণাই খুশি।

বরিশালের ফ্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজম্যান্টে থাকা সবাইকে আইফোন-১৬ উপহার দিচ্ছেন দলটির মালিক। তবে আনুষ্ঠানিকভাবে কোনো আসেনি।

 

এমনিতেও চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বড় অংকের আর্থিক পুরস্কার পাচ্ছে ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন দল হিসেবে আড়াই কোটি টাকা প্রাইজমানি পেয়েছেন তামিম ইকবালরা।

 

প্রসঙ্গত, শুক্রবার রাতে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। তাদের আগে এমন কীর্তি আছে কেবল ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।