NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৬ এএম

>
বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে ফয়সাল ফাহিম শিশির (১৭) নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সাজাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত শিশির উপজেলার সাজাপুর গ্রামের শাহাদত হোসেন সাজুর ছেলে। সে সুলতানগঞ্জ হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। 

নিহতের স্বজনরা জানান, সোমবার রাতে শিশির বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। খেলাধুলা নিয়ে কিছু ছেলের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। তারাই হয়তো শিশিরকে ছুরিকাঘাতে হত্যা করে কচুক্ষেতে ফেলে গেছে।

শাজাহানপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, শিশিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের তিনটি স্থানে ছুরিকাঘাতে ছোট চিহ্ন রয়েছে। শিশির হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।