NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ভারত-পাকিস্তান ম্যাচ পরিসংখ্যানের বিপক্ষে কথা বললেন বাসিত আলী


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৪৭ এএম

ভারত-পাকিস্তান ম্যাচ পরিসংখ্যানের বিপক্ষে কথা বললেন বাসিত আলী

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বেই ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বহুল কাঙ্ক্ষিত ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। হাইভোল্টেজ এই ম্যাচের উত্তেজনা শুরু হয়েছে ২০ দিন আগে থেকেই।

গতকাল সোমবার ছাড়া হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। মাত্র এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে সব টিকিট। বোঝাই যাচ্ছে, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের খেলা দেখার জন্য কতটা মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।

 

তবে ভারত-পাকিস্তান ম্যাচে কোন দল ফেবারিট, ক্রিকেটপ্রেমীদের বড় একটা অংশ এখন এই আলোচনায় ব্যস্ত, তুলছেন নানা প্রশ্ন। ভক্তদের কৌতূহলী সেই প্রশ্নের একটি উত্তর দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

বাসিত আলী মনে করছেন, ভারতই আসবে ফেবারিট দল হিসেবে। রোহিত শর্মার দলকেই এগিয়ে রাখলেন পাকিস্তানের সাবেক মিডলঅর্ডার ব্যাটার। শতাংশের মাপকাঠিতে কোন দলের জয়ের সম্ভাবনা কত, সেটাও স্পষ্ট করেছেন তিনি।

 

মূলত অভিজ্ঞতার দিক থেকেই ভারতকে এগিয়ে রেখেছেন তিনি। ভারতের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি অত্যন্ত অভিজ্ঞ। তবে এই দুই জন যদি ফর্মে না থাকেন তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী বলেন, ‘ভারতের জয়ের সম্ভাবনা ৭০ শতাংশ, পাকিস্তানের ৩০ শতাংশ। ভারতের দলটি বেশি অভিজ্ঞ। যদি বিরাট এবং রোহিত ফর্মে না থাকে, তবে খেলাটি সমানে সমান হবে।’

তবে পরিসংখ্যান এগিয়ে রাখছে পাকিস্তানকে। ২০১৭ সালে ভারতকে হারিয়েই প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সরফরাজ আহমেদের নেতৃত্বে ভারতীয়দের ১৮০ রানে হারিয়েছিল তারা।

 

এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের মুখোমুখি দেখায়ও পাকিস্তান এগিয়ে। এখন পর্যন্ত মিনি বিশ্বকাপখ্যাত টুর্নামেন্টে পাঁচবার ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। এর মধ্যে ভারত ২ বার আর পাকিস্তান জিতেছে ৩ বার।