NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

সৌদি প্রিন্সের সঙ্গে সিরীয় প্রেসিডেন্টের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:২৭ পিএম

সৌদি প্রিন্সের সঙ্গে সিরীয় প্রেসিডেন্টের সাক্ষাৎ

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৌদি আরবে পৌঁছেছেন। এই সফরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বারের মতো বিদেশ সফরে গেলেন তিনি। খবর আল জাজিরার।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সিরিয়ার প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান রিয়াদ অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ। এরপরেই সৌদির ডি ফ্যাক্টো নেতা প্রিন্স সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন আল-শারা।

 

রিয়াদে সৌদি প্রিন্স এবং আল-শারার মধ্যকার বৈঠকের সময় সেখানে ছিলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। বৈঠকের পর আল-শারা বলেন, এমবিএসের সঙ্গে বৈঠকে তিনি বুঝতে পেরেছেন যে, সৌদি আরব সিরিয়ার ভবিষ্যৎ গঠনে সত্যিকার অর্থেই ইচ্ছা পোষণ করছে। রিয়াদে তাদের বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

আল-জাজিরার ওসামা বিন জাভেদ বলেছেন, আল-শারা রিয়াদকে তার প্রথম গন্তব্য হিসাবে বেছে নিয়েছেন কারণ তিনি জানেন নতুন সিরিয়া গঠনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সৌদি।

 

গত ৮ ডিসেম্বর সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে বিদ্রোহীরা। সে সময় বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যেতে বাধ্য হন আসাদ। ওই অভিযানে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্ব দিয়েছেন আল-শারা। তারপর থেকেই আঞ্চলিক ও আন্তর্জাতিক বৈধতা অর্জনের চেষ্টা করে যাচ্ছে সিরিয়ার  নতুন প্রশাসন।

 

 

গত মাসে আল আরাবিয়া টিভিকে আল-শারা বলেছেন যে, সৌদি আরব অবশ্যই সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় ভূমিকা রাখবে। সব প্রতিবেশী দেশের জন্য এটি একটি বড় বিনিয়োগের সুযোগ বলেও উল্লেখ করেন তিনি।