NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪৮ এএম

শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

‘তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক’ শিক্ষা উপদেষ্টার এই বক্তব্য প্রত্যাখ্যান করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এসব কথা বলেন তিতুমীর কলেজের আন্দোলনরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল হামিদ।

তিনি বলেন, ‘শিক্ষা উপদেষ্টার আজকের বক্তব্য সম্পূর্ণ দ্বিচারিতা এবং আগের কথার সঙ্গে সাংঘর্ষিক।’ উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে সামনে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।

 

তিনি আরো বলেন, ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসবে, আমরা সেই অপেক্ষায় বসে ছিলাম। আমাদের ভাইয়েরা মৃত্যুশয্যায় আছে। অনশনগত সবার অবস্থা খারাপ। এমন অবস্থাতেও উপদেষ্টা আমাদের সঙ্গে ঠাট্টা-তামাশা করছেন।

এর জবাব তাদের দিতে হবে।’

 

শিক্ষা উপদেষ্টা ৩৫ হাজার শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ করে নাসরিন আক্তার নামের তিতুমীর কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘এর উপযুক্ত জবাব আমরা দেব। আমরা এর চেয়ে কঠিন আন্দোলন গড়ে তুলব। তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া না পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।

 

এর আগে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘তিতুমীরসহ সাত কলেজকে নিয়ে সরকার গঠিত কমিটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে। সময় বেঁধে দিয়ে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা যৌক্তিক নয়।’