NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

শ্রীলঙ্কাকে ইতিহাসের সবচেয়ে বড় হারের লজ্জা দিলো অস্ট্রেলিয়া


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০৬ এএম

শ্রীলঙ্কাকে ইতিহাসের সবচেয়ে বড় হারের লজ্জা দিলো অস্ট্রেলিয়া

ম্যাচের ফল যেন ঠিক হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার রানপাহাড়ের জবাবে লঙ্কানদের প্রথম ইনিংসে ধসের পর। ফলোঅনে পড়া শ্রীলঙ্কা পরাজয়ের ব্যবধান কতটা কমাতে পারে, সেটাই ছিল দেখার।

তবে ঘরের মাঠেও লজ্জা থেকে বাঁচতে পারলো না শ্রীলঙ্কা। তাদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ই উপহার দিলো অস্ট্রেলিয়া। গল টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে এক ইনিংস এবং ২৪২ রানে।

 

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এটিই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়। আর নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় লঙ্কানদের। এর আগে ২০১৭ সালে নাগপুরে ভারতের কাছে ইনিংস এবং ২৩৯ রানের হারই ছিল তাদের সবচেয়ে বড় পরাজয়।

উসমান খাজার ২৩২ রানের মহাকাব্যিক ইনিংস আর স্টিভেন স্মিথ ও জশ ইঙলিশের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬৫৪ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ১৬৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

 

৪৮৯ রানে এগিয়ে থেকে লঙ্কানদের ফলোঅন করায় অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান তুলে বড় পরাজয়ের প্রহর গুনছিল স্বাগতিকরা। এদিন বৃষ্টি অস্ট্রেলিয়ার জয়ে অপেক্ষা বাড়িয়েছে।

চতুর্থ দিনে প্রথম ইনিংসে ১৬৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এরপর ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে করতে পারে ২৪৭। নয় নম্বর ব্যাটার জেফ্রে ভেন্ডারসে কেবল ফিফটি (৫৩) পেয়েছেন। প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিয়ে আউট হন দিনেশ চান্দিমাল (৩১), অ্যাঞ্জেলো ম্যাথিউস (৪১), কামিন্দু মেন্ডিস (৩২), ধনঞ্জয়া ডি সিলভা (৩৯) আর কুশল মেন্ডিস (৩৪)।

 

দুই স্পিনার ম্যাথিউ কুহনেম্যান আর নাথান লিয়ন নেন ৪টি করে উইকেট।