NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড বরিশালের


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ১১:৪৬ এএম

সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড বরিশালের

ঢাকা ক্যাপিটালস ৭৩ রানে অলআউট হওয়ার পরই প্রমাদ গোনা শুরু হয়, কত দ্রুত জয় তুলে নিতে পারে ফরচুন বরিশাল। তবে, কেউ ভাবেনি তামিম ইকবালের দল মাত্র ৬.৩ ওভারেই জয় তুলে নেবে। যা বিপিএলে রীতিমত রেকর্ড।

বিপিএলের ইতিহাসে এত বেশি বল হাতে রেখে জিততে পারেনি কোনো দল। সে ক্ষেত্রে জয়ের নতুন এই রেকর্ড গড়লো ফরচুন বরিশাল।

 

 বুধবার রাতে শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৯ উইকেটের জয়ের পথে ৮১ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় তামিমের ইকবালের দল। ডেভিড মালান ১৬ বলে ৩৭ এবং তামিম ইকবাল ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

 

বিপিএলে এর আগের রেকর্ডটি ছিল ঢাকা ডায়নামাইটসের। ২০১৭ সালে সিলেট সিক্সার্সের বিপক্ষে তারা জয় তুলে নিয়েছিলো ৭৩ বল হাতে রেখে।