NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ছোটবেলার ক্লাবে ফিরে গেলেন নেইমার


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৩ পিএম

ছোটবেলার ক্লাবে ফিরে গেলেন নেইমার

বিশাল অংকের অর্থ ছাড় দিয়ে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করার পরই মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, নেইমার নিজের ছোটবেলার ক্লাব সান্তোসে ফেরত যাবেন। সব খবর আগেই জানা গেলেও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এবার আনুষ্ঠানিকতাও সেরে নিলো সান্তোস। ব্রাজিলিয়ান ক্লাবটি জানিয়ে দিলো, তারা নেইমারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। অর্থাৎ স্পেন, ফ্রান্স ও সৌদি আরব ঘুরে এবার নিজের চেনা ডেরায় ফেরত গেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

 

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরো বলেন, ‘এটাই সময় (ফিরে আসার), নেইমার। এটা তোমার নিজের মানুষের কাছে ফিরে আসার সময়। আমাদের ঘরে, আমাদের হৃদয়ের ক্লাবে ফিরে আসার সময়।’

তিনি আরও বলেন, ‘স্বাগতম, আমাদের ছেলেটি নেইমার! ভিলা (বেলমিরো, সান্তোসের স্টেডিয়াম)-এর ছেলে। আবার সাদা-কালো জার্সি পরে খুশি হতে ফিরে আসো। সান্তোস জাতি তোমাকে উন্মুক্ত বাহুতে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে।’

 

গেল সোমবার সমঝোতার মাধ্যমে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেন নেইমার। তার একদিন পরই সান্তোস নিশ্চিত করলো, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে তারা নিজেদের দলে ভিড়িয়েছে।

১৯৯২ সালে পৃথিবীর আলো দেখা নেইমার সান্তোসে নাম লেখান ২০০৩ সালে। অর্থাৎ সান্তোসেই বিশ্বের অন্য সেরা তারকার ফুটবলের হাতেখড়ি। ব্রাজিলিয়ান তারকা তখন খেলতেন সান্তোসের ইয়ুথ ক্লাবে। ২০০৯ সাল পর্যন্ত ছোটদের দলেই খেলেছেন নেইমার।

২০০৯ সালের ৭ মার্চ, নেইমার তখন ১৭ বছরের কিশোর। সে সময় তার ডাক পড়লো সান্তোসের সিনিয়র দলে। ওয়েস্টের বিপক্ষে ওইদিন শেষ ৩০ মিনিট খেলেছিলেন নেইমার। ওই ম্যাচে সান্তোস জিতেছিল ২-১ ব্যবধানে।

২০১৩ সাল পর্যন্ত সান্তোসে ধারাবাহিকভাবেই খেলেন নেইমার। নিজের প্রথম পেশাদার ক্লাবটিকে উপহার দিয়েছিলেন ৬টি শিরোপা। এর মধ্যে ২০১২ সালে জিতেছিলেন কোপা আমেরিকার বেস্ট ফুটবলার অ্যাওয়ার্ড।

 

এবার ফিরে সান্তোসে কী উপহার দেন নেইমার, সেটি দেখার অপেক্ষায় ব্রাজিলিয়ানরা।