NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ভারতকে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৪:৫২ পিএম

ভারতকে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি জিতেছিলো ভারত। আজ রাজকোটে জিতলেই ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতো সুর্যকুমার যাদবের দল।

কিন্তু রাজকোটে বরুন চক্রবর্তির ২৪ রানে ৫ উইকেট সত্ত্বেও ইংল্যান্ডকে হারাতে পারলো না ভারত। ইংলিশদের ছুড়ে দেয়া ১৭১ রান তাড়া করতে নেমে ভারত থেমে গেছে ৯ উইকেটে ১৪৫ রানে। ফলে ২৬ রানের জয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো জস বাটলারের দল। সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।

 

ইংল্যান্ডের করা ১৭১ রান পাড়ি দিতে নেমে শুরুতেই সাঞ্জু স্যামসনের (৩) উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। সূর্যকুমার যাদবও ৭ বলে ১৪ রান করে আউট হয়ে যান। ১৪ বলে ২৪ রান করেন অভিষেক শর্মা। তখন থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ভারতীয়দের।

হার্দিক পান্ডিয়া ছাড়া কোনো ব্যাটারই ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। ৩৫ বলে ৪০ রান করেন তিনি। ১৮ রান করে আউট জন তিলক ভার্মা। ১৫ রান করেন অক্ষর প্যাটেল। বাকিরা ২ অংকের ঘরও স্পর্শ করতে পারেনি।

 

ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ছিলেন সবচেয়ে কৃপণ। ৪ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ৩ উইকেট নেন জেমি ওভার্টন। তিনি দেন ২৪ রান। ব্রাইডন কার্স ২৮ রান দিয়ে নেন ২ উইকেট। জোফরা আরচারও ২ উইকেট নেন ৩৩ রান দিয়ে।

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে ইংল্যান্ড। বেন ডাকেট করেন সর্বোচ্চ ৫১ রান। ৪৩ রান করেন লিয়াম লিভিংস্টোন। ২৪ রান করেন জস বাটলার। দল হেরে গেলেও ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বরুন চক্রবর্তি।