NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

আবারও রাজশাহীর চেক বাউন্সের অভিযোগ


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৫, ০৫:২৪ পিএম

আবারও রাজশাহীর চেক বাউন্সের অভিযোগ

চলতি বিপিএলে সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজির নাম কী? এই প্রশ্নের উত্তর সবারই প্রায় এক রকম হবে, দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করে ব্যাপক আলোচনায় এসেছে দলটি।

পেমেন্ট না পেয়ে অনুশীলন বর্জন করেছিলেন ক্রিকেটাররা, দিতে পারছিলেন না হোটেল ফি। এমনকি একটি ম্যাচও বয়কট করেন বিদেশি ক্রিকেটাররা। বিদেশিদের ম্যাচ বয়কটের দিনে বাধ্য হয়ে দেশি ক্রিকেটারদের হাতে চেক তুলে দিয়েছিল রাজশাহী। তবে ওই চেক আবারও বাউন্সের অভিযোগ পাওয়া গেছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর কিছু ক্রিকেটার এমন অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে ক্রিকেটারদের ধৈর্য্য ধারণের কথা বলেছেন রাজশাহীর মালিকপক্ষ। ক্রিকেটারদের তারা আশ্বস্ত করেছেন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে।

 

কারণ, বেশিরভাগ একাউন্ট পে-চেক জমা হয়েছে আগেরদিন সোমবার। স্বাভাবিক নিয়মে আজ দুপুরের পর তা ক্যাশ হওয়ার কথা। অর্থাৎ সন্ধ্যার মধ্যেই জানা যাবে, রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা চেক ক্যাশ করতে পেরেছেন কি না।