NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

খুলনাকে হারিয়ে কোয়ালিফায়ারে বরিশাল


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ০৪:০৬ এএম

খুলনাকে হারিয়ে কোয়ালিফায়ারে বরিশাল

ফরচুন বরিশালের কাছে হেরে আগেরদিন প্রথম দল হিসেবে চলতি বিপিএল থেকে বিদায় নিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। আজ সোমবার তাদের দেখানো পথেই হাঁটলো খুলনা টাইগার্স। সেই বরিশালের কাছে হারলো তারাও। যদিও বিদায় এখনো হয়নি। তবে মেহেদী হাসান মিরাজের দল পড়ে গেছে যদি-কিন্তুর মারপ্যাঁচে। অন্যদিকে দুই ম্যাচ হাতে রেখেই কোয়ালিফায়ার (সেরা দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করা) নিশ্চিত হয়ে গেছে বরিশালের।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেট ১৮৭ রান করে খুলনা। জবাব দিতে নেমে ৫ বল আর ৫ উইকেট হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে বরিশাল।

 

বরিশালের জয়ে বড় ভূমিকা ডেভিড মালানের। ৩৭ বলে ৬৩ রানের (৮ চার ৩ ছক্কা) ঝোড়ো ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার। এই ম্যাচে বরিশালের দ্বিতীয় রান সংগ্রাহক তামিম ইকবাল। ২৫ বলে ২৭ রান করেন বরিশাল অধিনায়ক।

২৪ রান করে নেন দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। শেষ দিকে বরিশালের জয়ে অবদান ফাহিম আশরাফের। ৬ বলে পাকিস্তানি ব্যাটার তোলেন অপরাজিত ১৮ রান। অপর প্রান্তে থাকা আফগান ব্যাটার মোহাম্মদ নবি অপরাজিত থাকেন ১০ বলে ১৫ রানে।

 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনার হয়ে উদ্বোধনী জুটিতে ৩৩ বলে ৪৭ রান করেন দুই ওপেনার মোহাম্মদ নাইম ও মেহেদী হাসান মিরাজ। ১৮ বলে ২৯ রান করেন মিরাজ।

দ্বিতীয় উইকেটে অ্যালেক্স রসকে নিয়ে ২০ বলে ৫২ রানের জুটি করেন নাইম। এরপর বাঁহাতি টাইগার ব্যাটার হাঁকান ফিফটি (২৭ বলে ৫ চার ৩ ছক্কায় ৫১ রান)।

আলেক্স রস ১৫ বলে ২০, আফিফ হোসেন ২৭ বলে ৩২, উইলিয়াম বসিস্টো ১৬ বলে ২০ রান করেন। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করেন মাহিদুল হাসান অংকন। অপরাজিত ১২ বলে ২৭ রান করেন তিনি।

 

বল হাতে বরিশালের হয়ে ২ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ। খুলনার হয়ে ২ উইকেট নেন আবু হায়দার রনি।