NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

টেকনাফের গহিন পাহাড় থেকে অপহৃত ১৫ জন উদ্ধার, আটক দুই


খবর   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৫, ১০:৫৯ এএম

টেকনাফের গহিন পাহাড় থেকে অপহৃত ১৫ জন উদ্ধার, আটক দুই

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড় থেকে অপহৃত রোহিঙ্গা ও বাংলাদেশিসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন টেকনাফ বাহারছড়া কচ্ছপিয়া করাচি গ্রামের নুরুল কবিরের দুই ছেলে মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)।

 

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গহিন পাহাড়ের চূড়ায় অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। বাকি সদস্যরা পাহাড়ে পালিয়ে যান।

 

ওসি আরও জানান, অপহৃত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১০ জন রোহিঙ্গা। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা। মুক্তিপণ আদায়ের জন্য অপহৃতদের ১৬-১৭ দিন পাহাড়ে আটকে রাখা হয়েছিল।