NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

আগামী জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৫, ১২:৪২ এএম

আগামী জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র

ক্ষমতায় এসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাওয়ার জন্য নির্বাহী আদেশে সই করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ বলছে, যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে তারা এ সংক্রান্ত আনুষ্ঠানিক নোটিশ পেয়েছে। দেশটি ২০২৬ সালে জানুয়ারিতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, করোনা মহামারি ও অন্যান্য বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ব্যর্থতা, জরুরি সংস্কার না করা ও সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীন হতে না পারার কারণেই যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাচ্ছে।

 

ডব্লিউএইচও থেকে কোনো সদস্য বেরিয়ে যেতে হলে জাতিসংঘকে এক বছরের নোটিশ দিতে হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্র জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটিকে এ নোটিশ দিয়েছে।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, বিশ্ব স্বাস্থ্য থেকে প্রত্যাহার ইস্যুতে আমরা যুক্তরাষ্ট্রের চিঠি পেয়েছি। আগামী বছরের ২২ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।

করোনা মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে বরাবরই ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। মহামারির সময় ২০২০ সালের জুলাইয়ে তিনি সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার উদ্যোগ নিয়েছিলেন।

 

পরে প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের জানুয়ারিতে সেই সিদ্ধান্ত বাতিল করেন। ১৯৪৮ সালে ডব্লিউএইচও প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্র এর একটি মূল অংশ ছিল। দেশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট তহবিলের ১৮ শতাংশ যোগান দেয়।

সূত্র: রয়টার্স