NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

মালয়েশিয়া যেতে না পেরে বিক্ষোভ উপদেষ্টার সঙ্গে কথা বলতে মন্ত্রণালয়ে চারজন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:৪২ এএম

মালয়েশিয়া যেতে না পেরে বিক্ষোভ উপদেষ্টার সঙ্গে কথা বলতে মন্ত্রণালয়ে চারজন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। তাদের মধ্য থেকে চারজন উপদেষ্টার সঙ্গে কথা বলতে ভেতরে প্রবেশ করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন তারা।

মন্ত্রণালয়ে প্রবেশের আগে আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাঈন উদ্দীন বলেন, ‘আমাদের মধ্য থেকে চারজন উপদেষ্টার সঙ্গে দেখা করবো। সেখানে আমাদের দাবি তুলে ধরবো। এরপর আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত নেবো।’

 

এদিন সকালে চার দফা দাবি নিয়ে কারওয়ানবাজারে সড়ক অবরোধ করেন তারা। বেলা ১১টার পর পুলিশ তাদের কারওয়ানবাজার থেকে সরিয়ে দেন। ১১টা ৪০ মিনিটের দিকে তারা কারওয়ানবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মন্ত্রণালয় অভিমুখে রওনা দেন।