NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

লিটনের আত্মবিশ্বাসের উৎস এক খুদে ভক্ত


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৫, ০২:২০ এএম

লিটনের আত্মবিশ্বাসের উৎস এক খুদে ভক্ত

ব্যাট হাসচ্ছিল না বলে কতই না সমালোচনা শুনতে হচ্ছে লিটন দাসকে। এতটাই যে সিলেটে সেঞ্চুরি করার পরেও চট্টগ্রামে এসে তাকে ‘ভুয়া’ ‘ভুয়া’ দুয়োধ্বনি শুনতে হয়েছে। দর্শকরা যখন গ্যালারি থেকে এমন বাক্যবাণে চিৎকার করছিলেন তখন নির্বিকার হয়ে ঠাঁয় দাঁড়িয়ে ছিলেন উইকেটরক্ষক-ব্যাটার।

তবে খেলা দেখতে আসা সবাই দুয়োধ্বনি দেওয়া দর্শক-সমর্থকদের মতো নন।

এমন কিছু ভক্ত আছেন, যারা খেলাটাই হয়তো ঠিকমতো বোঝেন না, কিন্তু বিপদের সময় ঠিকই মানুষের পাশে দাঁড়াতে পারেন। তেমনি এক ভক্ত পেয়েছেন লিটন। যিনি প্ল্যাকার্ড হাতে চট্টগ্রামে খেলা দেখতে এসে লিটনের কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন। ভক্তের বয়স হয়তো ৮-৯ বছর হবে।
কিন্তু সেই খুদে ভক্তই এখন লিটনের আত্মবিশ্বাসের উৎস।

 

খুদে ভক্তটি লিটনের হৃদয়কে এতটাই র্স্পশ করেছেন যে নিজের কন্যাসন্তানের প্রতিযোগী বানিয়ে দিয়েছেন। এই প্রতিযোগিতা কোনো হার-জিতের নয়। ৩০ বছর বয়সী ব্যাটারের স্নেহ-ভালোবাসার।

মেয়ে আনাইরাকে যেমন ভালোবাসেন ঠিক তেমনটাই বোঝাতে প্ল্যাকার্ড হাতে খুদের ভক্তের ছবি নিজের প্রফাইলে পোস্ট করেছেন লিটন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিটন লিখেছেন, ‘ক্রিকেটে কতটা অর্জন করেছি জানি না, তবে এই প্ল্যাকার্ড আমাকে বড় আত্মবিশ্বাস জুগিয়েছে। পরিবার ছাড়াও আমার এমন একজন ভক্ত আছে জানতে পারার অনুভূতিটা অবিশ্বাস্য। আনাইরা, দেখো তুমি প্রতিযোগী পেয়েছ।’

বিপিএলে আজও এক দুর্দান্ত ইনিংস খেলেছেন লিটন।

তার ৭০ রানের ইনিংসে ভর করেই শেষ ওভারে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ রানের জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচ দেখতে এসে সেই খুদে ভক্ত লিটনের মন জয় করেছে। ম্যাচ চলাকালীন সময় খুদে ভক্তের উচিয়ে ধরা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘যদি তোমার পাশে কেউই না থাকে, একমাত্র ভক্ত হিসেবে আমি তোমার পাশে থাকব। লিটন কুমার দাস।’ সঙ্গে ভালোবাসার ইমোজিও ছিল।