NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

শেখ হাসিনার মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে দুদকের চিঠি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০২:২৬ এএম

শেখ হাসিনার মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরাতে দুদকের চিঠি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক পদ থেকে দুর্নীতি মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

এদিন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক মন্ত্রিপরিষদসচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করেছে বলেও জানান তিনি।

সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম ভেঙে অবৈধভাবে রাজউকের ১০ কাঠা প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করে দুদক।

হুকুমের আসামি করা হয় তার মা শেখ হাসিনাকে।

 

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, সায়মা ওয়াজেদ পুতুল ক্ষমতার প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে, তার অনুসন্ধান চলছে। মামলার আসামি কোন ক্ষমতা বলে স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক দায়িত্ব থাকেন, তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে দুদক। তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় চিঠি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

তিনি আরো জানান, আজ আওয়ামী সরকারের সময়ে প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রিপরিষদসচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ২৩ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।