NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বিপিএলের মধ্যেই মায়ের মৃত্যুর সংবাদ পেলেন পেসার খালেদ


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৫, ১০:৪২ পিএম

বিপিএলের মধ্যেই মায়ের মৃত্যুর সংবাদ পেলেন পেসার খালেদ

খুলনা টাইগার্সের বিপক্ষে চিটাগং কিংসের পেসার খালেদ আহমেদ ছিলেন দুর্দান্ত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ ওভারে ২৬ রান দিয়ে তুলে নিয়েছিলেন দুটি উইকেট। দলও পেয়েছে ৪৫ রানের অনবদ্য জয়।

কিন্তু চিটাগংয়ের টানা চতুর্থ জয়ের আনন্দ নিমিষেই বিষাদে পরিণত হলো খালেদের। ম্যাচ শেষে ডানহাতি এই পেসার খবর পেলেন, তার মমতাময়ী মা আর পৃথিবীতে নেই। তাদেরকে একা করে পরপারে পাড়ি জমিয়েছেন।

 

খালেদের মায়ের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ভাই জায়েদ আহমেদ। ফেইসবুকে এক পোস্টে দুসংবাদটি দেন তিনি।

ফেইসবুক পোস্টে জায়েদ লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। দুঃখভরা মন নিয়ে জানাচ্ছি, আমার মা আর বেঁচে নেই, তিনি আল্লাহর কাছে চলে গেছেন।’

 

মায়ের জন্য দোয়া করে জায়েদ লেখেন, ‘আল্লাহ তাকে ক্ষমা করুন এবং হেদায়েতপ্রাপ্তদের মধ্যে জায়গা করে দেন। তাকে পূর্ববর্তী ঈমানদারদের মধ্যে স্থান দিন। আমাদের এবং তাকে ক্ষমা করুন।’

দেশবাসীর কাছেও মায়ের জন্য দোয়া চেয়েছেন জায়েদ, ‘আল্লাহ তার কবরকে প্রশস্ত করুন এবং তার ওপর দয়া বর্ষণ করুন। দয়া করে আমার মাকে আপনার দোয়ায় রাখবেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।’

 

খালেদের মাতৃবিয়োগের খবরে শোক প্রকাশ করে বিপিএলে তার দল চিটাগাং কিংস। ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।’