NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? মার্টিনেলির হ্যাটট্রিকে আল-হিলালের জয়, অন্য ম্যাচে পয়েন্ট হারালেন রোনালদোরা শান্ত গল্পেই ১০০ কোটির পথে ইমতিয়াজ আলীর ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের
Logo
logo

তুরস্কের জালে বাংলাদেশের ১০ গোল


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১০ পিএম

>
তুরস্কের জালে বাংলাদেশের ১০ গোল

হ্যান্ডবল দিয়ে বাংলাদেশের ইসলামিক সলিডারিটি গেমসের যাত্রা শুরু হলো। হ্যান্ডবলে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক তুরস্কের সঙ্গে ৫১-১০ গোলে হেরেছে। 

পরাজয়ের ব্যবধান বড় হলেও বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল অভিজ্ঞতা সঞ্চয়ের। সারা বছর পল্টনের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়াম ব্যস্ত থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে খেলা হয় না তেমন হ্যান্ডবল খেলোয়াড়দের। দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে হ্যান্ডবল এই প্রথম বড় মঞ্চে খেলছে।

 ইসলামিক সলিডারিটি গেমসে ৫৪ দেশ অংশগ্রহণ করছে। এমন আসরে প্রথম ম্যাচেই বাংলাদেশ স্বাগতিক তুরস্কের সঙ্গে পড়েছে৷ তুরস্কের জালে বাংলাদেশ ১০ বার বল পাঠাতে পেরেছে। আল্পনা, খাদিজা, মিস্টি, সানজিদা জোড়া গোল করেন। শ্যামলী ও পুর্ণিমা একটি করে গোল করেছেন। 

৯ আগস্ট ইসলামিক সলিডারিটি গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন। এর আগেই আজ বাংলাদেশ হ্যান্ডবল দল ও টিটি খেলোয়াড়েরা মাঠে নেমেছে। আগামীকাল বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ১০০ মিটার স্প্রিন্টে অংশগ্রহণ করবেন।