NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬ | ১২ কার্তিক ১৪৩৩
Logo
logo

দল পেলেন লিটন-রিশাদ-নাহিদ রানা, সাকিব-মোস্তাফিজকে কেনেনি কেউ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৩:০৯ এএম

দল পেলেন লিটন-রিশাদ-নাহিদ রানা, সাকিব-মোস্তাফিজকে কেনেনি কেউ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেন বাংলাদেশের পেস সেনসেশন নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে খেলবেন এই তরুণ পেসার। পিএসএল ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে ছিলেন তিনি।

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের নেতৃত্বে খেলবেন নাহিদ রানা। এই দলের হেড কোচ ড্যারেন স্যামি।

 

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা না পাওয়া লিটন দাসও পিএসএলে পেয়েছেন দল। তাকে কিনেছে করাচি কিংস। লেগস্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। দুজনই সিলভার ক্যাটাগরিতে।

 

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম ছিল সর্বোচ্চ পারিশ্রমিকের প্লাটিনাম ক্যাটাগরিতে। তবে তাদের কেনার আগ্রহ দেখায়নি কোনো দল।