NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বঙ্গবন্ধুর সমাধিতে ফোসার শ্রদ্ধা নিবেদন


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম

>
বঙ্গবন্ধুর সমাধিতে ফোসার শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের পত্নীদের কল্যাণমূলক সংগঠন ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের (ফোসা) নির্বাহী কমিটি।

শনিবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফোসার নির্বাহী কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স্ত্রী সেলিনা মোমেন।

পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের স্ত্রী আয়েশা আখতার (ডালিয়া), সভাপতি ও পররাষ্ট্র সচিবের স্ত্রী ফাহমিদা সোমা জাবিন এবং নির্বাহী কমিটির অন্য সদস্যরা। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

পরে ফোসার প্রধান পৃষ্ঠপোষক, পৃষ্ঠপোষক ও সভাপতি সমাধি কমপ্লেক্সের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর তারা বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের জাদুঘর পরিদর্শন করেন। এ সময় ফোসার সহ-সভাপতি আবেদা আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী সায়েমা হকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।