NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এক্সপার্ট টিম নিয়োগের দাবি


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৪২ এএম

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এক্সপার্ট টিম নিয়োগের দাবি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সার্বক্ষণিক কাজের জন্য একটি এক্সপার্ট টিম নিয়োগের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রিফাত বলেন, ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য ফুলটাইম কাজ করবে এমন বড় একটা এক্সপার্ট টিম অবিলম্বে নিয়োগ দিতে হবে। প্রতি শুক্রবার একটা জেলা সফরের ফালতু ট্রেন্ড বাদ দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে এক সপ্তাহের মাঝে ফাংশনাল করতে হবে।

অন্যথায় সর্বস্তরের জনগণকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলব।’

 


 

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। পরে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী করা করা এবং সারজিস আলমকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

ফাইন্ডেশনের পক্ষ থেকে গণ-অভুত্থানে শহীদ পরিবার ও আহতদের সহযোগিতা ও পুনর্বাসনের কাজ চলছে বলে জানা গেছে।

তবে এর কাজের ধীরগতি নিয়ে বিভিন্ন পক্ষ অসন্তুষ্টির কথাও জানিয়েছে।