NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

টাকার মূল্য কমেছে ১২.৭২ শতাংশ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০২:৩৯ এএম

টাকার মূল্য কমেছে ১২.৭২ শতাংশ

বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালে মার্কিন ডলারের বিনিময় হার ১২ টাকা বৃদ্ধির ফলে বছরজুড়ে স্থানীয় মুদ্রা টাকার মূল্য কমেছে ১২.৭২ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারিতে প্রতি ১ ডলারের বিনিময় হার ছিল ১১০ টাকা, যা একই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে ১২২ টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ডলারের মূল্য ১২ টাকা বেড়েছে এবং টাকার মূল্যমান ১২.৭২ শতাংশ কমেছে।

বাংলাদেশ টানা তিন বছর ধরে ডলার সংকটে ভুগছে।

এর ফলে দেশে ডলারের দাম বেড়েছে এবং টাকার মান আরো কমেছে।

 


 

এদিকে ব্যাংকগুলোও ক্রয়-বিক্রয় উভয় ক্ষেত্রে ডলারের দাম ২ টাকা বাড়িয়েছে। পরে টাকার মান আরো দুই টাকা কমে যায়। ব্যাংকগুলো এখন থেকে আমদানি, ঋণ পরিশোধসহ অন্যান্য খাতে সর্বোচ্চ ১২২ টাকা দরে গ্রাহকদের কাছে ডলার বিক্রি করবে।

 

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আশরাফ আহমেদ বলেন, ব্যাংকগুলোর ডলারের দাম বাড়ানোর পদক্ষেপের ফলে আমদানি ব্যয় বাড়বে। এতে আমদানি করা পণ্যের দামও বাড়বে, কারণ তাদের আমদানি ব্যয় মেটাতে আরো বেশি অর্থের প্রয়োজন হবে।

মুদ্রাস্ফীতির প্রভাব তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো ড. তৌফিকুল ইসলাম খান বলেন, দুই টাকার অবমূল্যায়ন মানে জিনিসপত্রের দাম অনিবার্যভাবে বাড়বে। এর সঙ্গে আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির ওপর আরো চাপ পড়বে।