NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

আজ রাজবাড়ীতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০১:৩৮ এএম

আজ রাজবাড়ীতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আজ রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে মহড়াস্থল জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চরে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, সকাল ১১টা ২৫ মিনিট থেকে ২৯ মিনিটের মধ্যে হেলিকপ্টরযোগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চর এলাকায় আসবেন।

তিনি সেনাবাহিনীর মহড়া দেখবেন এবং দুপুরের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন।

মহড়া শেষে তিনি হেলিকপ্টরেই ঢাকায় ফিরে যাবেন।