NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকায় পুড়েছে আতশবাজি, উড়েছে ফানুস


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৫, ০৫:৫৬ এএম

নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকায় পুড়েছে আতশবাজি, উড়েছে ফানুস

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও থার্টিফার্স্ট নাইট উদযাপন ও খ্রিস্টীয় নববর্ষ ২০২৫ বরণ উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার মধ্যরাতে প্রচণ্ড শব্দে আতশবাজি পোড়ানো ও পটকা ফোটানো হয়। একই সঙ্গে কোথাও কোথাও ওড়ানো হয় ফানুস। 

এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে যেকোনো ধরনের আতশবাজি পোড়ানো, পটক ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। এর পরও মুহুর্মুহু আতশবাজির ঝলকানিতে নতুন বছরের আগমনকে উদযাপন করা হয়।

পুরান ঢাকায় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে ফানুস ওড়াতে দেখা যায়। এ ছাড়া আকাশে নানা বর্ণের আতশবাজির ঝলকানিতে নতুন বছরকে স্বাগত জানায় পুরান ঢাকার বাসিন্দারা। 

 

খ্রিস্টীয় নববর্ষ উদযাপন সামনে রেখে ঢাকার বিভিন্ন এলাকায় রাত ৮টা থেকে থেমে থেমে আতশবাজি পোড়াতে দেখা যায়। বিভিন্ন বাসাবাড়ির ছাদে গানবাজনার আয়োজনও দেখা যায়।