NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘিরে ট্রাফিক নির্দেশনা


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৫, ০৭:১৮ পিএম

শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘিরে ট্রাফিক নির্দেশনা

ঘোষিত জুলাই প্রক্লেমেশন বা ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ ঘোষণার পরিবর্তে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করবে সরকার পতন আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাই কেন্দ্রীয় শহীদ মিনারকেন্দ্রিক অনুষ্ঠান কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারকেন্দ্রিক অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত যানবাহনগুলো ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হলো।

১. গাবতলী হয়ে ঢাকা মহানগরে প্রবেশ করা যানবাহনগুলো মানিক মিয়া অ্যাভিনিউ ও আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্যমেলা মাঠে পার্কিং করবে।

 

২. সায়েদাবাদ ও যাত্রাবাড়ী প্রবেশপথ দিয়ে আগত যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পার্কিং করবে।

৩. আব্দুল্লাহপুর হয়ে প্রবেশ করা যানবাহন ৩০০ ফিট এলাকায় পার্কিং করবে।

 

ঢাকা মহানগর এলাকা যানজটমুক্ত রাখতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে অনুষ্ঠানে আগত সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।