NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

রংপুরের কাছে বড় হারে শুরু শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৯ পিএম

রংপুরের কাছে বড় হারে শুরু শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের

ঢালিউড সুপারস্টার শাকিব খান এবার প্রথম বিপিএলে দল কিনেছেন; কিন্তু তার দল ঢাকা ক্যাপিটালসের শুরুর যাত্রাটা মোটেই শুভ হলো না। প্রথম ম্যাচেই নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের কাছে ৪০ রানের বড় ব্যবধানে হেরে গেছে থিসারা পেরেরার নেতৃত্বাধীন ঢাকা।

অথচ ১৯২ রানের বড় লক্ষ্য তাড়ায় দারুণ সূচনা করেন লিটন দাস আর তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে ৪৫ বলে ৬৫ রান তোলেন তারা। সেখান থেকে শেখ মেহেদীর ঘূর্ণিতে হঠাৎ ধস।

 

১০ রানের মধ্যে ঢাকার ৪ উইকেট তুলে নেন মেহেদী। ইনিংসের অষ্টম ওভারে তিনি ফেরান তানজিদ তামিম (২১ বলে ২টি করে চার-ছক্কায় ৩০) আর হাবিবুর রহমান সোহানকে (২ বলে ৬)। এক ওভার পর এসে আউট করেন লিটন দাস (২৭ বলে ৩১) আর ফারমানউল্লাহকে (১)।

বিনা উইকেটে ৬৫ থেকে ৪ উইকেটে ৭৫ রানে পরিণত হয় ঢাকা। একশর আগে (৯৬ রানে) শেষ হয়ে যায় ইনিংসের অর্ধেক। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি শাকিব খানের মালিকানাধীন দলটি। থিসারা পেরেরা ৮ বলে ১৭, লোয়ার অর্ডারের মুকিদুল মুগ্ধ ১১ বলে ১৮ আর নাজমুল অপু ১৬ বলে ১২ রান করে পরাজয়ের ব্যবধানই যা একটু কমিয়েছেন। ৯ উইকেটে ১৫১ রানে থামে ঢাকার ইনিংস।

 

৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন শেখ মেহেদী। ১৫ রানে ২ উইকেট শিকার খুলদিল শাহর।

এর আগে স্বদেশি সাইফ হাসান, পাকিস্তানি ইফতিখার আহমেদ আর খুশদিল শাহ-তিন ব্যাটারের চল্লিশোর্ধ্ব ইনিংসে ৬ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা।

 

ব্যাটিংয়ে নেমে রংপুরের স্টিভেন টেলর ভালো শুরু করেছিলেন। কিন্তু ৭ বলে ১৪ করে মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। অ্যালেক্স হেলসও ৬ বলে ৫ রানের বেশি এগোতে পারেননি, বোল্ড করেন আলাউদ্দীন বাবু।

২০ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরেন সাইফ হাসান আর ইফতিখার আহমেদ। ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়েন তারা। অবশেষে টানা দুই ওভারে সেট দুই ব্যাটারকে ফেরান আলাউদ্দীন বাবু।

সাইফ ৩৩ বলে ২টি করে চার-ছক্কায় ৪০ করে আউট হন। হাফসেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকতে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন ইফতিখার। ৩৮ বলে ৮ বাউন্ডারিতে পাকিস্তানি ব্যাটার করেন ৪৯।

 

এরপর নুরুল হাসান সোহানের ১১ বলে ৬ চারে ২৫ আর শেষদিকে খুশদিল শাহর ২৩ বলে ৩টি করে চার-ছক্কায় অপরাজিত ৪৩ রানে ভর করে ১৯১ রানের বড় সংগ্রহ পেয়েছে রংপুর।

 

আলাউদ্দীন বাবু ৩ উইকেট পেলেও খরচ করেছেন ৪৩ রান। ২৭ রানে ২ উইকেট শিকার মুকিদুল ইসলাম মুগ্ধর।