NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

ইয়াবা পাচারকালে গ্রেফতার মা বাবা ও মেয়ে


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:১৫ এএম

ইয়াবা পাচারকালে গ্রেফতার মা বাবা ও মেয়ে

পাঁচ হাজার পিস ইয়াবা পাচারকালে কুমিল্লায় একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বা ঘোনা উত্তর হ্নীলা গ্রামের বাসিন্দা পিবুলা তঞ্চঙ্গ্যা (৫৭), স্ত্রী চুমাছিং তঞ্চঙ্গ্যা (৪৭) ও মেয়ে কালতি তঞ্চঙ্গ্যা (১৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোল্ডেন হাইওয়ে রেস্তোরাঁর সামনে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

চৌধুরী ইমরুল হাসান আরও জানান, তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে খাগড়াছড়ি-বান্দরবান হয়ে ঢাকায় ইয়াবা পাচার করে আসছে।