NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

সচিবালয়ের কিছু ভবনে নেই বিদ্যুৎ, দাপ্তরিক কার্যক্রম ব্যাহত


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৭ পিএম

সচিবালয়ের কিছু ভবনে নেই বিদ্যুৎ, দাপ্তরিক কার্যক্রম ব্যাহত

নিরাপত্তার স্বার্থে অগ্নিকাণ্ডের পর সচিবালয়ের কিছু ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ফলে সেই ভবনগুলোতে ওঠার জন্য বন্ধ রয়েছে লিফটগুলো। এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীরা সিঁড়ি বেয়ে ওপরে উঠলেও দাপ্তরিক কাজকর্ম হচ্ছে না। যেসব ভবনে বিদ্যুৎ আছে, সেসব ভবনে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে।

 

জানা যায়, আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত অনেক দপ্তরেই কার্যক্রম শুরু হয়নি। ক্ষতিগ্রস্ত কক্ষগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত সাত নম্বর ভবনটি পরিষ্কার করা হচ্ছে।


 

পরিষ্কার-পরিচ্ছন্নতার পর বিদ্যুৎ লাইন পরীক্ষা-নিরীক্ষা করে আবার সংযোগ দেওয়া হবে জানিয়েছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (ডিপিডিসি) রমনা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহসীন আব্দুল্লাহ।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আগুন লাগার কারণে নিরাপত্তার স্বার্থে আমরা বিদ্যুৎ বিতরণ বন্ধ করেছি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক পানি ছিটিয়েছেন, এতে করে অনেক কক্ষের আসবাবপত্রসহ সব কিছু ভেজা অবস্থায় রয়েছে। ফলে বিদ্যুৎ সংযোগ দিলে আবারও দুর্ঘটনা ঘটতে পারে। তাই গণপূর্ত অধিদপ্তর পিডব্লিউডি ও বিদ্যুৎ বিভাগের লোকজন সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে।

 

ঘটনাস্থল পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সচিবালয়ের সাত নম্বর ভবনে রাত ১টা ৫০ মিনিটে ছয় তলায় প্রথমে আগুন লাগে। ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে ফায়ার সার্ভিস তাদের কাজ শুরু করে।’ সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।


 

অগ্নিকাণ্ডের পর সচিবালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।