NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

ঘরের মাঠে বিধ্বস্ত ম্যানইউ, চেলসির ড্র


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ১২:৫৫ এএম

ঘরের মাঠে বিধ্বস্ত ম্যানইউ, চেলসির ড্র

দুঃস্বপ্নের এক রাত কাটলো ম্যানচেস্টার ইউনাইটেডের। বড়দিনের আগে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হলো তারা। অন্যদিকে চেলসি প্রিমিয়ার লিগের শীর্ষে ওঠার সুযোগ মিস করেছে এভারটনের বিপক্ষে ০-০ গোলের ড্র করে।

ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম, যিনি আবারও মার্কাস রাশফোর্ডকে তার স্কোয়াডের বাইরে রাখার মাশুল দিলেন বড় হারে। এমন সিদ্ধান্ত তাকে ফেলেছে প্রবল সমালোচনার মুখে।

 

১৩তম স্থানে পড়ে থাকা ইউনাইটেড নভেম্বর মাসে এরিক টেন হ্যাগকে বরখাস্ত করে নিয়োগ দেয় স্পোর্টিং লিসবনের আমোরিমকে। কিন্তু ভাগ্যবদল নয়, উল্টো তার অধীনে সব প্রতিযোগিতায় নয়টি ম্যাচে চারটি পরাজয়ের শিকার হয়েছে দলটি।

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে বৃহস্পতিবার লিগ কাপ থেকে বিদায় নেওয়ার পর এটি ইউনাইটেডের দ্বিতীয় টানা হার।

 

ইউনাইটেড তাদের শেষ ছয়টি ম্যাচেই প্রথমে গোল খেয়েছে। ফলে এই ম্যাচে ২৯ মিনিটে হুইসেনের গোলে পিছিয়ে পড়ার পরই দর্শকরা দুয়োধ্বনি দিতে থাকে নিজেদের দলকে।

 

৬১ মিনিটে ক্লুইভার্ট পেনাল্টি থেকে এবং দুই মিনিটের মাথায় সেমেনয়ু গোল করে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। শেষ বাঁশি বাজার পরেও ক্ষুব্ধ সমর্থকদের বিদ্রুপ শুনতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।