NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

এনসিএল টি-২০, খুলনাকে হারিয়ে ঢাকা মেট্রোই ফাইনালে


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ০৬:০১ পিএম

এনসিএল টি-২০, খুলনাকে হারিয়ে ঢাকা মেট্রোই ফাইনালে

শেষ পর্যন্ত ঢাকা মেট্রোই উঠলো এনসিএল টি-২০’র ফাইনালে। রাউন্ড রবিন লিগে ৭ ম্যাচের সব কটি জিতে কোয়ালিফায়ার ১-এ রংপুর বিভাগের কাছে হার মানে নাইম শেখের ঢাকা মেট্রো।

এরপর ইলিমিনেটর রাউন্ড থেকে উঠে আসা খুলনা বিভাগের বিপক্ষে কোয়ালিফায়ার-২’তে ৩৮ রানে জিতে ফাইনালে রংপুর বিভাগেরই মোকাবিলা করবে তারা। আগামী পরশু ২৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এবারের এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল।

 

আজ রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কোয়ালিফায়ার-২’এর ম্যাচটিও হয়েছে লো স্কোরিং। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৯ রানে (৮ উইকেটে) আটকে থাকে ঢাকা মেট্রো। অধিনায়ক নাইম শেখ ৫৭ (৫৩ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কা) একাই যা করার করেছেন।

এছাড়া অপর ওপেনার ইমরাজনউজ্জামান (১০ বলে ১৪) আর পেসার শহিদুল ইসলাম ১৯ বলে ১৬ রান করে শুধু দুই অংকে পা রাখেন। খুলনার মাসুম খান টুটুল ( ২/১৬), শেখ পারভেজ জীবন (২/১৭) আর মেহেদি হাসান রানা (২/১৮) ঢাকা মেট্রোর রানকে ১২০’র নিচে আটকে রাখেন।

জবাবে খুলনা মাত্র ৮১ রানে আটকে যায়। অফস্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত (২.৪ ওভারে মাত্র ১৩ রানে ৩ উইকেট) পেসার মারুফ মৃধা ( ২/২০) ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ( ২/১৬) মাপা ও সমীহ জাগানো বোলিং করে খুলনাকে ৮০‘র ঘরে বেঁধে ফেলেন।

 

খুলনার এনামুল হক বিজয় ১৬ ( ১৫ বলে), অধিনায়ক নুরুল হাসান সোহান ( ১৮ বলে ২২), শেখ পারভেজ জীবন ( ১৫) আর মাসুম পারভেজ টুটুল ( ১৬) ছাড়া কেউ দুই অংকে পা রাখতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা মেট্রো: ১১৯/৮, ২০ ওভার (ইমরানউজ্জামান ১৪, নাইম শেখ ৫৭, শহিদুল ইসলাম ১৬, মাসুম খান টুটুল ২/১৬, শেখ পারভেজ জীবন ( ২/১৬), মেহেদি হাসান রানা ( ২/১৮) , মোস্তাফিজুর রহমান ১/৩৫)।

 

খুলনা: ৮১/১০ , ১৭.৪ ওভার ( আজিজুল হাকিম তামিম ০, এনামুল হক বিজয় ১৬, ইমরুল কায়েস ০, মিঠুন ১, নুরুল হাসান সোহান ২২ , নাহিদুল ৬, শেখ পারভেজ জীবন ১৫, মাসুম খান টুটুল ১৬, জায়েদ উল্লাহ ০, মেহেদি হাসান রানা ০, মোস্তাফিজুর রহমান ২, অতিরিক্ত ৩, রাকিবুল ২/১৬, মোসাদ্দেক হোসেন সৈকত ৩/১৩, মারুফ মৃধা ২/২০)।

ফল: ঢাকা মেট্রো ৩৮ রানে জয়ী।