NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

গাড়ির ধাক্কায় বুয়েট ছাত্র নিহত: দোষীর সর্বোচ্চ শাস্তি চান শিক্ষার্থীরা


খবর   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৫, ০৯:২৭ এএম

গাড়ির ধাক্কায় বুয়েট ছাত্র নিহত: দোষীর সর্বোচ্চ শাস্তি চান শিক্ষার্থীরা

রাজধানীর পূর্বাচলে গাড়ির ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী  মুহতাসিম মাসুদের নিহতের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবিতে বিকেল সাড়ে ৪টায় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করার কথা জানান, তবে শনিবার ছুটি থাকায় তারা রোববার তারা জমা দেবেন বলে জানিয়েছেন। 

শনিবার দুপুর ১২টায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষার্থীরা। ব্রিফিং শেষে ক্যাম্পাসে একটি সংক্ষিপ্ত মিছিল করেন তারা।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হলো- যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা; আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বিবাদীপক্ষকে বহন করা; নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদীপক্ষকে বাধ্য করা; তদন্ত কার্যক্রমে বাধাপ্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় মামলা নিতে পুলিশ অসহযোগিতা করছে। এছাড়া গণমাধ্যমে ‘হত্যাকাণ্ড’কে দুর্ঘটনা বলে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

অভিযুক্তদের পরিবারের বিরুদ্ধে ক্ষতিপূরণ দিয়ে মামলা থেকে দূরে রাখার অভিযোগ এনে শিক্ষার্থীরা বলেন, থানায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহ আল মামুন এবং চালকের পরিবারের লোকজন বিভিন্নভাবে মামলার ঘটনা প্রভাবিত করার চেষ্টা করেছে।