NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

বেটিং প্রতিষ্ঠানে চুক্তি করে বিসিবির নোটিশ পাচ্ছেন সাকিব


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৪১ এএম

>
বেটিং প্রতিষ্ঠানে চুক্তি করে বিসিবির নোটিশ পাচ্ছেন সাকিব

ক্রিকেটসহ সবধরনের খেলার সংবাদ প্রকাশ করে ‘বেটউইনার নিউজ ডটকম'। ক্রীড়াভিত্তিক এই নিউজ সাইটের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। কোনো ক্রীড়াভিত্তিক ওয়েবসাইটের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করা খারাপ কিছু নয়। তবে বিপত্তি হচ্ছে, বেটউইনার নিউজ ‘বেটউইনার ডট কমে’র অঙ্গ প্রতিষ্ঠান। যা অনলাইনে জুয়া খেলার একটি মাধ্যম। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ উপলক্ষে ফ্রাঞ্চাইজি চেয়ে যে বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানে স্পষ্ট বলা আছে, বেটিং বা জুয়া সংক্রান্ত কোনো প্রতিষ্ঠান ফ্রাঞ্চাইজির মালিকানা পাবে না। 

প্রশ্ন উঠেছে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও সাকিব এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেন কী করে? 

 

এ নিয়ে আজ বৃহস্পতিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় বিস্তর আলোচনা হয়েছে। সভা শেষে পাপন জানালেন, অনুমতি না নিয়ে এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করায় সাকিবকে নোটিশ পাঠানো হবে।

পাপন বলছিলেন, ‘আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রশ্নই উঠে না। কারণ আমরা তো অনুমতি দেবোই না। তার মানে আমাদের কাছে অনুমতি চায়নি। এরপর জানতে হবে আসলেই চুক্তিটা হয়েছে কিনা। আজকের মিটিংয়ে এটা উঠেছে, এটা কোন ভাবেই সম্ভব না। আমি বলেছি এমন চুক্তি হয়েছে কিনা তা সাকিবের কাছে জানতে চাওয়া হবে। নোটিশ দেয়া হবে জানতে চেয়ে।’ 

 

সঙ্গে যোগ করেন পাপন, ‘এটা তো বোর্ড অ্যালাও করবে না। রেটিংয়ের সঙ্গে কোনরকম লিঙ্কেজ থাকলে বোর্ড অ্যালাও করবে না। আবার বলেছে বেটিং সংক্রান্ত নাও হতে পারে। তখন তো আমি কোন সিদ্ধান্ত নিতে পারি না।’