NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বাংলাদেশে কাজ করতে চান নাসার প্রধান নভোচারী


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৩ পিএম

বাংলাদেশে কাজ করতে চান নাসার প্রধান নভোচারী

বাংলাদেশিদের নভোচারী হওয়ার স্বপ্নপূরণে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) প্রধান নভোচারী জোসেফ আকাবা। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে ‘মিট অ্যান্ড গ্রেট’ অনুষ্ঠানে তিনি বলেন, আমি একজন শিক্ষক। মার্কিন দূতাবাসের সহায়তা ও বাংলাদেশ সরকারের আগ্রহে এখানে মহাকাশ গবেষণা ও নভোচারী হওয়ার স্বপ্নপূরণে কাজ করতে চাই।

বেসিস স্টুডেন্ট ফোরাম ও ঢাকার মার্কিন দূতাবাসের যৌথ এ আয়োজনে নিজের মহাকাশ যাত্রার কথা তুলে ধরে জোসেফ আকাবা বলেন, কাজাখস্তান থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন গিয়েছি। সেখানে কাটিয়েছি ৩০৬ দিন। স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত ব্যায়াম করেছি। সেখানে একটি গাছও রোপণ করে এসেছি।

অনুষ্ঠানে এক তরুণ প্রশ্ন করেন কখনো এলিয়েন দেখেছেন কিনা। জবাবে মজার ছলে বলেন, না এলিয়েন দেখিনি। তবে ব্যাটম্যান, স্পাইডারম্যান দেখেছি। এ ছাড়া ভিডিও কলে সেখান থেকে পরিবারের সঙ্গে নিয়মিত কথা বলতেন বলে জানান তিনি। 

অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক শাখার প্রধান কর্মকর্তা জেমস স্মিথ গার্ডনার, আইসিটি পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমদ তৈয়্যব ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন ‘নাসা স্পেস অ্যাপ ২০২৪’জয়ী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম ইকোরেনজার্সের দলনেতা ফুয়াদ হাসান। সব শেষে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বহন করা একটি পতাকা আকাবার হাতে তুলে দেওয়া হয়।