NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

স্পেন ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৫ এএম

>
স্পেন ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

স্পেন ও যুক্তরাজ্য সফর শেষে গত মঙ্গলবার (২ আগস্ট) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

গত ২৪ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্পেন সফরকালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সদ্য কেনা দ্বিতীয় বিমান হস্তান্তরের নিমিত্তে চূড়ান্ত প্রস্তুতিমূলক কার্যক্রম এবং এ বিমানের ওপর প্রশিক্ষণরত বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সদস্যদের প্রশিক্ষণ পর্যবেক্ষণের উদ্দেশ্যে এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কারখানা পরিদর্শন করেন। 

এ ছাড়াও তিনি বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর জন্য ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের উপযুক্ততা এবং তার কার্যকারিতা সরেজমিনে পরিদর্শন করেন। এ সফরে তিনি স্পেনের ভারপ্রাপ্ত সেনাপ্রধান এবং ‘আর্মি লজিস্টিকস কমান্ডার’ জেনারেল ফার্নান্দো মিগুয়েল গ্রাসিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সামরিক বিষয়াদি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে স্পেন এর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক ও সহযোগিতার সম্ভাবনা আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা যায়।

সফরের দ্বিতীয় অংশে ২৮ জুলাই জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ২২তম কমনওয়েলথ গেমস এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। 

কমনওয়েলথ গেমস-২০২২ এ বাংলাদেশের ৫০ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল অংশগ্রহণ করে। কমনওয়েলথ গেমস চলাকালে সেনাবাহিনী প্রধান আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ জালুদসহ বিভিন্ন আন্তর্জাতিক ফেডারেশনের প্রেসিডেন্টদের সঙ্গে মতবিনিময় ও খেলাধুলার উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। 

এ ছাড়াও তিনি বিভিন্ন ইভেন্টে উপস্থিত থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহ দেন। যুক্তরাজ্য সফরকালে সেনাবাহিনী প্রধানের সম্মানে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত নৈশভোজে তিনি যোগ দেন।