NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

জয়ের ম্যাচে রেকর্ডও গড়লেন লিটন দাস


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০২:৪০ এএম

জয়ের ম্যাচে রেকর্ডও গড়লেন লিটন দাস

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-২০তে ৭ রানে জয়ী ম্যাচে ব্যাট হাতে হয়তো কিছু করে দেখাতে পারেননি অধিনায়ক লিটন দাস। তবে, উইকেটের পেছনে গ্লাভস হাতে দারুণ একটি রেকর্ড গড়ে ফেলেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

উইকেটের পেছনে দাঁড়িয়ে একটি-দুটি নয়, ৫টি ডিসমিশাল করেছেন লিটন দাস। যা টি-টোয়েন্টিতে বাংলাদেশি যে কোনো উইকেটরক্ষক হয়ে সর্বোচ্চ ডিসমিশালের রেকর্ড।

 

উইকেটের পেছনে দাঁড়িয়ে আজ লিটন ধরেছেন ৪টি ক্যাচ এবং ১টি করেছেন স্ট্যাম্পিং। নিকোলাস পুরানকে মেহেদী হাসানের বলে স্ট্যাম্পিং করেছেন তিনি। এছাড়া রস্টোন চেজ, আন্দ্রে ফ্লেচার, রোভম্যান পাওয়েল এবং গুদাকেশ মোতির ক্যাচ ধরেন তিনি।

 

টি-টোয়েন্টিতে বাংলাদেশি উইকেট রক্ষকদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে ডিসমিশাল ছিল এর আগে, মোট চারবার। ২০০৭ সাল প্রথম মুশফিকুর রহিম এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৩টি ডিসমিশাল করেছিলেন। এছাড়া নুরুল হাসান সোহান ২বার এবং লিটন দাস নিজেই একবার ৩টি করে ডিসমিশাল করেছিলেন।