NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

নেচে গেয়ে ‌বন্দোবস্ত জমিয়ে দিলেন বরুণ


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২:২২ এএম

নেচে গেয়ে ‌বন্দোবস্ত জমিয়ে দিলেন বরুণ

বলিউড তারকা বরুণ ধাওয়ান তার আসন্ন ছবি ‘বেবি জন’ নিয়ে ব্যাপক আলোচনায় আছেন। আজ ১৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটির নতুন গান ‘বন্দোবস্ত’। এটি ইতোমধ্যেই দর্শকদের মন জয় করেছে। এই গানটি একদিকে যেমন বরুণের চমৎকার নাচকে সামনে এনেছে তেমনি পুলিশ অফিসারের চরিত্রে দুর্দান্ত অভিনয়েরও আভাস মিলেছে।

গানটির ভিডিওতে বরুণ পুলিশ অফিসারের পোশাকে নাচ করছেন। একই সাথে একটি বাসে তরুণীকে হেনস্তার হাত থেকে রক্ষা করছেন। গানে গানে পুলিশের সাহায্য পেতে একটি সেফটি অ্যাপের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। গানটি দর্শকদের আনন্দ দেয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছে।

 

বরুণ ধাওয়ান এই গানটি তার ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, ‘ড্যান্সের জন্য প্রস্তুত হও, বেবি! #বন্দোবস্ত এখনই মুক্তি পেয়েছে!! #বেবিজন আসছে এই ক্রিসমাসে।’

এর আগে বেবি জনের প্রথম গান ‘নাইন মটক্কা’ মুক্তি পেয়েছিল। সেটিও নাগে গানে বেশ জমজমাট। দর্শকের মন ছুঁয়েছে। কীর্তি সুরেশের সঙ্গে গানটিতে বরুণ নিজেকে যেন নতুনভাবে প্রকাশ করেছেন। দুজনের কেমিস্ট্রি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। গানটির গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই তারকা দিলজিত দোসাঞ্জ ও ধী, আর সঙ্গীত পরিচালনা করেছেন এস থামান।

 

‘বেবি জন’ ছবিটি আসছে ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। এতে বরুণ-কীর্তি ছাড়াও অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি ও জ্যাকি শ্রফ। ছবিটি পরিচালনা করেছেন কালীস এবং প্রযোজনা করেছেন মুরাদ খেতানি, প্রিয়া আত্তলী এবং জ্যোতি দেশপাণ্ডে।