NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী রাজনীতিবীদরা


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৮ এএম

বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী রাজনীতিবীদরা

তিনি ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা। তবে এই দেশেও রয়েছে তার অনেক ভক্ত। তিনি অনির্বাণ ভট্টাচার্য। কলকাতার পাশাপাশি এ দেশের নানা কনটেন্টে দেখা গেছে তাকে।

 গত জুলাই-আগস্টের দেশের সরকার পরিবর্তনের পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এই ছাপ পড়েছে দেশের সাংস্কৃতিক অঙ্গনেও। তবে দুই দেশের শিল্পীরা কথা বলছেন সম্পর্কের বিষয়গুলো নিয়ে।

 

যেমনটা বলেছেন অনির্বাণ।

তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি কষ্ট দেয় তাকে। একইসঙ্গে এই পরিস্থিতির জন্য রাজনীতিবীদদের দায় দেখছেন তিনি।

 

অনির্বাণকে প্রশ্ন করা হয়, ভারত-বাংলাদেশের মিষ্টি সম্পর্কে একটু যেন তিক্ততা। শিল্পী অনির্বাণকে কি ছুঁয়ে যায়? খারাপ লাগে?

জবাবে এই অভিনেতা বলেন, ‘হ্যাঁ ছুঁয়ে যায়।

খারাপ লাগে। কী বলব? আমরা আমাদের রাজনীতির দায়ভার দক্ষিণপন্থী নেতাদের হাতে তুলে দিয়েছি। পুঁজিবাদী আর দক্ষিণপন্থী মতবাদ- আমরা এই করতেই তো পৃথিবীতে এসেছি। ঝামেলা বাঁধাতে, হাঙ্গামা তৈরি করতে।

 

অভিনেতা আরও বলেন, বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী রাজনীতিবীদরা।

নিজেদের স্বার্থ হাসিলের জন্যই দুই দেশের মধ্যকার সম্পর্ক খারাপ করেছেন তারা। রাজনীতির এটা একটা দিক। এটা করে সমাজের মধ্যে যত রকম অশান্তি, যত রকম ব্যবধান তৈরি করা যায়, করতে থাকো। আর মুনাফা লুটতে থাকো। ভোট লুটতে থাকো। শিল্পপতির টাকা বাড়তে থাকুক। সবাই এসব জানে।’