NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ কাজে লাগানোর আহ্বান আসিফ নজরুলের


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:২৫ পিএম

রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ কাজে লাগানোর আহ্বান আসিফ নজরুলের

১৯৭১ সালের শহীদদের আত্মত্যাগ একটি রাজনৈতিক দলের কারণে ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেই ব্যর্থতার পুনরাবৃত্তি ঠেকাতে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ আহ্বান জানান আসিফ নজরুল। 

 

তিনি বলেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযোদ্ধারা। তারই ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানে দেখেছি ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। আজ এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাদের কথা মনে পড়েছে।

 

এই উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে বহু মানুষের, বহু শহীদদের আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। এক ধরনের মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়। তরূণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি। সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। বুদ্ধিজীবী দিবসে এটাই আমাদের কাম্য।