NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

বুদ্ধিজীবীদের হত্যা বিশ্বের ঘৃণিত ইতিহাসের নিকৃষ্ট অধ্যায় : জি এম কাদের


খবর   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৫, ১০:৩৮ এএম

বুদ্ধিজীবীদের হত্যা বিশ্বের ঘৃণিত ইতিহাসের নিকৃষ্ট অধ্যায় : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে বলেছেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন। বেদনা-বিধুর এই দিনে অতল শ্রদ্ধা আর অকৃত্রিম ভালোবাসায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের।


 

জি এম কাদের বলেন, যারা মহান স্বাধীনতাযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশের দোসরদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন। বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।

গভীর শ্রদ্ধা, সমবেদনা এবং ভালোবাসা জানাচ্ছি শহীদ পরিবারের শোকার্ত প্রতিটি সদস্যদের প্রতি।

 

তিনি বলেন, পৃথিবীর মানচিত্রে যখন ‘বাংলাদেশ’ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্ব নিশ্চিত হয়েছিল। যখন এ দেশের প্রতিটি প্রান্তে বিজয় উল্লাসের প্রতীক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছিল কোটি কোটি মুক্তিকামী মানুষ। বুকের তাজা রক্তে কেনা গৌরবের লাল-সবুজের পতাকার যখন বিজয় মিছিল সুনিশ্চিত, তখন পাক হানাদার বাহিনী নিশ্চিত পরাজয় জেনে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল।

 

 


 

স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ যেন মেধা ও মননে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যায় মেতে ওঠে। বাংলাদেশিদের পঙ্গু জাতিতে পরিণত করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা ঘৃণিত ইতিহাসের নিকৃষ্ট অধ্যায়। এই নারকীয় হত্যাযজ্ঞে আত্মদান করেন অগণিত সূর্যসন্তান।

এখনো মিরপুর ও রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাঙালি জাতির কাছে শ্রদ্ধা আর ভালোবাসার সৌধ।

 


 

শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ গড়তে দৃপ্ত পায়ে এগিয়ে যাব।