NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

সাবেক ৯ মন্ত্রী-এমপিসহ ২৬ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৬ পিএম

সাবেক ৯ মন্ত্রী-এমপিসহ ২৬ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞা

অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ৯ মন্ত্রী-এমপি ও তাদের পরিবারের সদস্যসহ মোট ২৬ জনের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে নতুন কমিশনের প্রথম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

শিগগিরই তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হবে। দুদকের উপপরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মো. আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

যাদের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন নোয়াখালী-১ আসনের সাবেক এমপি এইচ এম ইব্রাহিম, তার স্ত্রী মমতাজ মনু, মেয়ে সামিয়া ইব্রাহিম, ছেলে মোহাম্মদ ইসমাইল, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন, ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, তার স্ত্রী জাহানারা আরজু, মেয়ে লাবিবা ফাইররুজ চৌধুরী, ভোলা-৩ আসনের সাবেক এমপি নূর নবী চৌধুরী শাওন, তার স্ত্রী ফারজাহান চৌধুরী, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আবু জাহির, তার স্ত্রী আলেয়া আক্তার, ছেলে মো. ইফাত জামিল, সাবেক রেলমন্ত্রী মজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তার স্ত্রী সিলভিয়া পারভিন, ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ার, সাবেক এমপি বাহা উদ্দিন বাহার, তার মেয়ে তাসনিম বাহার সূচনা, সাবেক এমপি আমির হাসেন আমু, তার পালিত কন্যা সুমাইয়া, পিএ ফররুখ মজিদ মাহমুদ কিরণ, কিরণের স্ত্রী রাফেজা মজিদ এবং হোটেল রিজেন্সি এমডি কবির রেজা ও তার স্ত্রী রোকেয়া খাতুন।

এ ছাড়া এর আগে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে ২৭ জনের নিষেধাজ্ঞার সময় বৃদ্ধির জন্য অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই আদালতে এই আবেদনও করা হবে।