NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

ভারতীয় মিডিয়াকে সত্যতা যাচাইয়ে আমন্ত্রণ জানালেন প্রেসসচিব


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ১২:২৮ এএম

ভারতীয় মিডিয়াকে সত্যতা যাচাইয়ে আমন্ত্রণ জানালেন প্রেসসচিব

যেসব ভারতীয় মিডিয়াসহ যারা গুজব ছড়াচ্ছে সত্যতা যাচাইয়ে তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আজ রবিবার সকালে ‘নতুন বাংলাদেশ : অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ’ শীর্ষক এক আলোচনায় এ আমন্ত্রণ জানান তিনি।

প্রেসসচিব বলেন, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের এ দেশের মানুষের সঙ্গে কথা বলে বিভ্রান্তি দূর করা উচিত।

 

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রসস্তাবনা জমা দেবে, যা নিয়ে রাজনৈতিক দলসহ সবার সঙ্গে আলোচনা করা হবে। সংস্কার শেষেই নির্বাচন হবে।


 

সরকার সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব তুলে দেওয়ার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পাশাপাশি, চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।