NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

হ্যাক হয়েছে বাফুফের ফেসবুক পেজ


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ১২:২০ এএম

হ্যাক হয়েছে বাফুফের ফেসবুক পেজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অধীনে থাকা বাংলাদেশ জাতীয় দলের ফেসবুক পেজটি গতকাল রাতে হ্যাক হয়েছে। উদ্ধার চেষ্টা চললেও এখনো তা হ্যাকারদের অধীনেই রয়েছে।  

বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব পেজ হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার কার্যক্রম শেষে দ্রুতই পেজ ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

 

 

গতকাল রাত থেকে বাফুফের পেজে বিভিন্ন সিনেমার ছোট ছোট ভিডিও আপলোড দিতে থাকে হ্যাকাররা। রাত থেকেই এই পেজ উদ্ধারের কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত তা উদ্ধার করা সম্ভব হয়নি। বাফুফ এর পক্ষ থেকে আজ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।

 
 
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের ফেসবুক পেজটিতে ৫ লাখের বেশি লাইক এবং ৭ লাখের বেশি ফলোয়ার রয়েছে।