NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

কলকাতায় পরীমনির প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৩০ এএম

কলকাতায় পরীমনির প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে

এই তো অল্প কিছুদিন আগের কথা। হুট করেই কলকাতায় সিনেমায় অভিনয়ের খবর জানান আলোচিত অভিনেত্রী পরীমনি। এর মধ্যে দেশে নানা ঘটনা ঘটে গেছে। যদিও পরী-ভক্তদের আগ্রহের তালিকায় আছে কলকাতার ছবিটি।

একই সঙ্গে পরীমনি নিজেও অনেকবার বলেছেন কলকাতায় প্রথম ছবিটি দেখার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন। শেষমেশ জানা গেছে নতুন বছরের প্রথম মাসেই মুক্তি পাচ্ছে তার প্রথম কলকাতার ছবি ‘ফেলুবক্সী’।  আগামী বছরের ১৭ জানুয়ারি কলকাতার বড় পর্দায় দেখা যাবে ছবিটি। ছবিতে পরীমনি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতেই খবরটি জানিয়েছেন এই তারকা। গত শুক্রবার রাতে পরীমনি-সোহমের ছবি দিয়ে তৈরি ‘ফেলুবক্সী’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। ওই পোস্টার থেকে জানা যায়, নতুন বছর ২০২৫-এর শুরুতেই, অর্থাৎ ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। নতুন সিনেমার পোস্টার শেয়ার করে এর ক্যাপশনে পরী অবশ্য কিছুই লেখেননি।

তবে ভালোবাসার প্রতীক লাল রঙের একটি হার্টের ইমোজি দিয়েছেন অভিনেত্রী।

 

কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’-তে পরীমনি ও সোহম চক্রবর্তী ছাড়াও রয়েছেন মধুমিতা সরকার। এই তিন সেলিব্রিটিকে একসঙ্গে পর্দায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের।

জানা গেছে, নতুন প্রজন্মের চরিত্র এই ‘ফেলুবক্সী’।

যে চতুর, টেক-স্যাভি এবং নিজেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেটেড রাখে। মনের দিক থেকে একেবারে সাধারণ বাড়ির ছেলে সে। সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে ক্রাইমের সমাধান করতে।

 

পরীমনির চরিত্র লাবণ্য, একটি রহস্যময়ী এবং আকর্ষণীয় চরিত্র। এই ছবিতে মধুমিতা সরকার চরিত্রের নাম দেবযানী, যিনি একজন রেডিও জকি।