NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

নিউইয়র্কে ‘অবিনশ্বর একাত্তর’অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ১১:৪০ পিএম

নিউইয়র্কে ‘অবিনশ্বর একাত্তর’অনুষ্ঠিত

 

নিউইয়র্কে্ অভিনশ্বর একাত্তর’-সমবেত সঙ্গীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে ।খবর বাপসনিউজঃনিউইয়র্কে ‘অবিনশ্বর একাত্তর’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে প্রবাসীদের সংগঠন ‘একাত্তরের প্রহরী’। ২৩ নভেম্বর ২০২৪,শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এ আয়োজনে ছিল দেশাত্মবোধক নৃত্য-গীত, কবিতা আবৃত্তি ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী।  
সাংস্কৃতিক সংগঠক নিহার নিলিমা, মিনহাজ আহমেদ সাম্মু ও রওশনআরা নিপার উপস্থাপনায় এতে প্রবাসীরা মাতৃভূমির প্রয়োজনে কাজ করার শপথ নেন। শপথবাক্য পাঠ করান সাংস্কৃতিক সংগঠন ‘বিপা’র কর্মকর্তা এ্যানী ফেরদৌস।
প্রদর্শিত হয় নুরুন নবীর পরিকল্পনা ও রওশন আরা নিপার পরিচালনায় নির্মিত ‘তথ্যচিত্রে সমসাময়িক বাংলাদেশ’ প্রামাণ্যচিত্র।