NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৭ পিএম

গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

ইতিহাস গড়লো বাংলাদেশের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হলো দলটি।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে ৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। জয়ের নায়ক সৌম্য সরকার।

 

সৌম্যর বিধ্বংসী এক ইনিংসে ভর করেই ৩ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় রংপুর। জবাবে ১৮.১ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া।

গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

 

সৌম্য ৫৪ বলে ৭ চার আর ৫ ছক্কায় খেলেন হার না মানা ৮৬ রানের ইনিংস। আরেক ওপেনার স্টিভেন টেইলর ৪৯ বলে ৪টি করে চার-ছক্কায় করেন ৬৮ রান। সাইফ হাসান আউট হন ৪ বলে ৬ করে, ২ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান।

জবাবে শেখ মেহেদি-রিশাদ হোসেনদের তোপে দাঁড়াতেই পারেনি ভিক্টোরিয়া। ওপেনার জো ক্লার্কের ২২ বলে ৪০ ছাড়া বলার মতো স্কোর করতে পারেননি আর কেউ। বাকি ব্যাটাররা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

 

হারমিত সিং ১৯ রানে ৩টি, শেখ মেহেদি ২০ রানে ২টি, রিশাদ হোসেন ২৬ রানে আর সাইফ হাসান ২১ রানে নেন দুটি করে উইকেট।