NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

মামলায় নাম থাকলেই গ্রেপ্তার নয় : আইজিপি


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৫, ০১:৩৫ এএম

মামলায় নাম থাকলেই গ্রেপ্তার নয় : আইজিপি

মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। ৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলাসহ এই মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে।

নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে। প্রতারণা হচ্ছে। তাই মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার করা হবে না। কারো বিরুদ্ধে যদি হয়রানিমূলক মামলা করা হয়, তবে তাকে ধাওয়া করে পাইকারি হারে গ্রেপ্তারে যাব না।

 

আইজিপি বলেন, ‘৫ আগস্টের পরে কেউ যদি ইচ্ছাকৃত বা উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা করে থাকেন, জেনেশুনে জীবিত মানুষকে মৃত বলে মিথ্যা মামলা করে থাকেন, তাহলে আইন-বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ২১১ ধারা অনুযায়ী বিচারের মুখোমুখি হতে হবে সেই বাদীকে। এটাই আমাদের অনুসরণ করা উচিত। আমরা সেটাই চেষ্টা করব।

 

এ বিষয়ে আইজিপি আরো বলেন, ‘মামলায় বলা হয়েছে মারা গেছেন। কিন্তু এখন শোনা যাচ্ছে মারা যাননি। এ ক্ষেত্রে বাদী যদি না জেনে, না বুঝে মামলা করে থাকেন তাহলে সুনির্দিষ্ট পদ্ধতি আছে। সেই মামলায় শুধু ফাইনাল পুলিশ রিপোর্টই হবে। বাদীর বিরুদ্ধে ২১১ ধারায় প্রসিকিউশন হবে না।

কিন্তু যদি ইচ্ছাকৃত বা উদ্দেশ্যমূলক মামলা করে থাকেন তাহলে ২১১ ধারায় বিচারের মুখোমুখি হতে হবে বাদীকেই। এটাই আমাদের অনুসরণ করা উচিত। আমরা সেটাই চেষ্টা করব।’